হবিগঞ্জ মৌলভীবাজার সুনামগঞ্জ ও মাধবপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রকাশিত February 21, 2023
হবিগঞ্জ মৌলভীবাজার সুনামগঞ্জ ও মাধবপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

হবিগঞ্জ প্রতিনিধি : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হবিগঞ্জে কেন্দ্রীয় শহিদমিনারে মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এ সময় শ্রদ্ধা নিবেদন করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আবু জাহির, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো আব্দুল মজিদ খান, জেলা প্রশাসক ইশরাত জাহান, পুলিশ সুপার এস এম মুরাদ আলী এবং জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ , মুক্তিযোদ্ধা সংসদ , বিএমএ, জেলা স্বাস্থ্য বিভাগ ও হবিগঞ্জ প্রেসক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতা-কর্মী-সংগঠকরা।
বিভিন্ন সংগঠন প্রভাতফেরী সহ অন্যান্য কর্মসূচির মাধ্যমেও দিনটি পালন করে।
বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : মহান শহীদ দিবসের প্রথম প্রহরে মৌলভীবাজার শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নামে।
রাত ১২টা ১ মিনিটে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মীর নাহীদ আহসান। এরপর মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা পরিষদ চেয়ারম্যান মিসবাহুর রহমান, পৌর মেয়র মো ফজলুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, মৌলভীবাজার প্রেসক্লাব, টেলিভিশন সাংবাদিক ফোরাম, সদর উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, জেলা তথ্য অফিস, জেলা শিশু একাডেমি, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর, ফায়ার সার্ভিস, আনসার ভিডিপি ও সরকারি অন্যান্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা পুষ্পস্তবক অর্পণ করেন।
সুনামগঞ্জ প্রতিনিধি : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সুনামগঞ্জে কেন্দ্রীয় শহিদমিনারে শ্রদ্ধা নিবেদন সহ নানা কর্মসূচি পালিত হয়েছে।
রাত ১২টা ১মিনিটে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ, বিএনপি, জেলা পরিষদ, পৌরসভা, যুবলীগ, ছাত্রলীগ, যুবদল, ছাত্রদল, এলজিইডি, সড়ক ও জনপথ বিভাগ ও সিভিল সার্জন কার্যালয়সহ বিভিন্ন সরকারি দপ্তর এবং রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ কেন্দ্রীয় শহিদমিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন করেন, জেলা প্রশাসক মোহাম্মদ দিদারে আলম মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক নোমান বখত পলিন ও পৌরসভার মেয়র নাদের বখতসহ সর্বস্তরের মানুষ।
মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে রাত ১২ টা ১ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে উপজেলা প্রশাসন। পরে মাধবপুর থানা, মুক্তিযোদ্ধা সংসদ এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও মাধবপুর প্রেসক্লাবের পক্ষ থেকে শহিদমিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।