প্রাণিসম্পদ খাত থেকে প্রতিবছর দেশের আয় ৪৬ হাজার ৭৭৩ কোটি টাকা : পররাষ্ট্র মন্ত্রী

প্রকাশিত February 17, 2023
প্রাণিসম্পদ খাত থেকে প্রতিবছর দেশের আয় ৪৬ হাজার ৭৭৩ কোটি টাকা : পররাষ্ট্র মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন এমপি বলেছেন, প্রাণিসম্পদ খাত থেকে বাংলাদেশ সরকার প্রতিবছর ৪৬ হাজার ৭৭৩ কোটি টাকা আয় করে। তাই ব্যাপক সম্ভাবনাময় প্রাণীসম্পদ খাতকে আরও উন্নত করতে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে।
তিনি জানিয়েছেন, প্রাণীসম্পদ খাতের আরও উন্নয়নের জন্য সরকার থেকে প্রতিবছর ২০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে।
শুক্রবার সকালে সিলেট মহানগরীর জিন্দাবাজারে একটি হোটেলের সম্মেলন কক্ষে ‌’বাংলাদেশে প্রাণিসম্পদ খাত : সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক বিভাগীয় মিডিয়া ওরিয়েন্টেশন কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
প্রাণীসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা মো এমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-এলজিএসপির প্রকল্প পরিচালক এনামুল হাবীব, বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব মনজুরুল আহসান বুলবুল, প্রাণীসম্পদ অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা মোহাম্মদ মারুফ হাসান, সিলেট জেলা প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি মনিরুজ্জামান মনির, প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প-এলডিডিপির চিফ টেকনিক্যাল কো-অর্ডিনেটর ড মো গোলাম রব্বানী, কমিউনিকেশন কনসালটেন্ট জিল্লুর রহমান ও সাংবাদিক সৈয়দ বুরহান কবীর।
পররাষ্ট্র মন্ত্রী দিনে সিলেটে আঞ্চলিক স্কাউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ আরও কয়েকটি কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন। ছবি : পিআইডি