বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বছরব্যাপী সাংগঠনিক কর্মসূচি গ্রহণ, বাস্তবায়ন ও কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছেন।
সভাপতি দলের সকল স্তরে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে ১১ ফেব্রুয়ারি সকল ইউনিয়নে বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে শান্তি সমাবেশের আয়োজন, ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহিদমিনারে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভাসহ উপযোগী কর্মসূচি গ্রহণ, ঐতিহাসিক সাতই মার্চ পালন, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন, ২৫ মার্চ গণহত্যা দিবস পালন এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপনের নির্দেশ দিয়েছেন বলে জেলা আওয়ামী লীগ জানিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি