নিজস্ব প্রতিবেদক : মহান মুক্তিযুদ্ধের ৫ নম্বর সেক্টরের সেলা সাব সেক্টর পাইওনিয়ার কোম্পানির অধিনায়ক লে কর্নেল (অব) আবদুর রউফ বীর বিক্রম বলেছেন, মুক্তিযুদ্ধে সাধারণ মানুষের ভূমিকাকে কোনভাবেই উপেক্ষা করার বা ছোট করে দেখার সুযোগ নেই। এই মানুষদের সমর্থন ও সহযোগিতা না থাকলে স্বাধীনতা অর্জন এতটা সহজ হতোনা। সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে মুক্তিযোদ্ধাদেরকে আশ্রয় দিয়েছেন, খাইয়েছেন, গাইড হিসেবে পথ দেখিয়েছে, তথ্য সরবরাহ করেছেন এমনকি যুদ্ধক্ষেত্রে পাশে থেকেছেন। এ জন্যে অনেককে প্রাণ দিতে হয়-নির্যাতন সহ্য করতে হয়।
তিনি আরও বলেছেন, বঙ্গবন্ধুর দূরদর্শী নেতৃত্ব, মুক্তিযোদ্ধাদের দেশপ্রেম আর সাধারণ মানুষের সর্বাত্মক সহযোগিতা মুক্তিযুদ্ধের বিজয়কে ত্বরান্বিত করে।
রবিবার রাতে সিলেট জেলা প্রেসক্লাবে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ বীর বিক্রম বক্তব্য রাখছিলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু জন্মেছিলেন বলেই বাঙালি আত্মপরিচয় আর আপন ঠিকানা খুঁজে পেয়েছে।
বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ বীর বিক্রম আরও বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধ কোন গল্পকথা নয়। স্বাধীন বাংলাদেশ কারও দানে পাওয়া নয়। নতুন প্রজন্মকে গর্ব আর গৌরবের সেই ইতিহাস জানাতে হবে। আর এ কাজে গণমাধ্যম ও গণমাধ্যমকর্মীরা সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারেন।
সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেলের পরিচালনায় অতিথি হিসেবে যুদ্ধদিনের স্মৃতিচারণ করেন ৫ নম্বর সেক্টরের সেলা সাব সেক্টর ইদ্রিস কোম্পানির অধিনায়ক অধ্যক্ষ মো ইদ্রিস আলী বীর প্রতীক। এছাড়াও অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হক ও মুক্তিযুদ্ধ গবেষক হাসান মোরশেদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধ গবেষক আল আজাদ, জ্যেষ্ঠ সহসভাপতি মনিরুজ্জামান মনির, সহসভাপতি সাঈদ চৌধুরী টিপু, সাবেক সাধারণ সম্পাদক ছামির মাহমুদ ও কোষাধ্যক্ষ আনন্দ সরকার। উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ আবুল হাসনাত ও মো ছায়াদ মিয়া, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সহসাধারণ সম্পাদক সৈয়দ রাসেল, সাবেক কোষাধ্যক্ষ মিসবাহ উদ্দীন আহমদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মিঠু দাস জয়, সাবেক ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শংকর দাস, পাঠাগার সম্পাদক আবু বকর, দপ্তর সম্পাদক আব্দুল আহাদ, কার্যনিবাহী সদস্য আনোয়ার হোসেন, রঞ্জিত সিংহ, সাবেক নির্বাহী সদস্য আলী আকবর চৌধুরী, নূরুল ইসলাম সুব্রত দাস, সাধারণ সদস্য মনিরুজ্জামান রনি, শাহজাহান সেলিম বুলবুল, ইয়াহইয়া মারুফ, আহমেদ জামিল, ভবরঞ্জন মৈত্র বাপ্পা, মৃণাল কান্তি দাস, মোখলেসুর রহমান, রেজাউল হক ডালিম, ফয়জুল আহমদ, পল্লব ভট্টাচার্য্য, হেনা মমো, জয়ন্ত কুমার দাস, মো শহীদুল ইসলাম সবুজ ও সাংবাদিক মো আবু বক্কর।