শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় || নিষিদ্ধ হাইড্রলিক হর্ন জব্দ

প্রকাশিত January 18, 2023
শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় || নিষিদ্ধ হাইড্রলিক হর্ন জব্দ

নিজস্ব প্রতিবদেক : পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত ৪০ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় ও নিষিদ্ধ ৭৮টি হাইড্রলিক হর্ন জব্দ করেছে।
সিলেট-সুনামগঞ্জ বাইপাস পয়েন্টে বুধবার এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন। অভিযানকালে সার্বিক সহায়তা দেন হাইওয়ে পুলিশ, সিলেটের সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালত ৩৯টি যানবাহনের বিরুদ্ধে এই জরিমানা ধার্যপূর্বক আদায় করে। এসময় এসব যানবাহন থেকে নিষিদ্ধ হাইড্রোলিক হর্নগুলো জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন দেন পরিবেশ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো বদরুল হুদা। সার্বিক সহায়তায় ছিলেন পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো মোহাইমিনুল হক, পরিদর্শক মো মামুনুর রশিদ, গবেষণাগার সহকারী মুহাম্মদ শাহাদৎ হোসেন ও বিআরটিসির প্রতিনিধি।
অভিযানকালে শব্দদূষণের কুফল সংক্রান্ত লিফলেট এবং স্টিকারও বিতরণ করা হয়। সূত্র সংবাদ বিজ্ঞপ্তি