হবিগঞ্জ প্রতিনিধি : সিলেট জেলা প্রেসক্লাব ও হবিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ মতবিনিময় করেছেন।
সিলেট জেলা প্রেসক্লাবের বর্তমান কার্যনির্বাহী পরিষদ ও নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে এলে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ মতিবিনিময় অনুষ্ঠিত হয়।
হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রদীপ দাশ সাগরের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, জ্যেষ্ঠ সহসভাপতি মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, নবনির্বাচিত সভাপতি হাসিনা বেগম চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল এবং হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, রুহুল হাসান শরীফ, শোয়েব চৌধুরী, রাসেল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির, শাহ ফখরুজ্জামান, সৈয়দ এখলাছুর রহমান খোকন, রাশেদ আহমদ খান, চৌধুরী মাসুদ আলী ফরহাদ ও হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুল হালীম।
সিলেট জেলা প্রেসক্লাবের বর্তমান কার্যনির্বাহী পরিষদ ও নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ হবিগঞ্জ প্রেসক্লাবে পৌঁছলে হবিগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ ও সদস্যরা তাদেরকে স্বাগত জানান।
এরপর দুই সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে মতবিনিময় হয়। তারা পারস্পরিক পেশাগত সহযোগিতা আরও বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন।
এছাড়া পেশাগত অবস্থান থেকে সিলেট বিভাগের সমস্যাগুলো চিহ্নিতকরণ ও সম্ভাবনাসমূহ কাজে লাগানোর বিষয়ে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখতে দুই জেলার সাংবাদিক নেতৃবৃন্দ একমত হন।
মতবিনিময়কালে হবিগঞ্জের সাংবাদিক সমাজের পক্ষ থেকে প্রতিবছর একটি করে জেলায় বিভাগের সাংবাদিকদের সম্মিলনীর আয়োজনের প্রস্তাব করা হলে সিলেট জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সমর্থন জানিয়ে এ বছর প্রথম সিলেটে সম্মিলনী আয়োজনের ঘোষণা দেওয়া হয়।