নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা জেবুন্নেছা হক বলেছেন, পাকিস্তানের কারাগার থেকে মহাবীরের বেশে স্বাধীন স্বদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে স্বাধীনতা পূর্ণতা পেয়েছিল।
তিনি আরও বলেছেন, বঙ্গবন্ধু দেশে ফিরে শুরু করেছিলেন মুক্তির সংগ্রাম। এর মধ্য দিয়ে তিনি পূর্ণ করতে চেয়েছিলেন স্বাধীনতার স্বপ্ন; কিন্তু বাঙালির চিরশত্রুরা তাকে হত্যা করে সেই লক্ষ্য পূরণ ব্যর্থ করে দিয়েছিল; কিন্তু তার কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা অর্থাৎ উন্নত-সমৃদ্ধ বাংলাদেশের পথে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে। আওয়ামী লীগের প্রত্যেক নেতা-কর্মীকে এই পথচলায় সবচেয়ে বড় দায়িত্ব পালন করতে হবে।
সৈয়দা জেবুন্নেছা হক দেশে-বিদেশ বাংলাদেশা বিরোধী চক্রান্ত-ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকতেও দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে মঙ্গলবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়োমী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো নাসির উদ্দিন খানের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শামসুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েছ ও জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক সুজন দেব নাথ।
আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, নাজনীন হোসেন, যুগ্মসাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, মোহাম্মদ আলী দুলাল, কবীর উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ শমশের জামাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রনজিত সরকার, আইন সম্পাদক অ্যাডভোকেট আজমল আলী, দফতর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, ধর্ম বিষয়ক সম্পাদক রইছ আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক বেগম সামসুন্নাহার মিনু, যুব ও ক্রীড়া সম্পাদক এমাদ উদ্দিন মানিক, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, সাংস্কৃতিক সম্পাদক শামসুল আলম সেলিম, উপদফতর সম্পাদক মো মজির উদ্দিন, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান, সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন, অ্যাডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা সাইফুল আলম, মো আব্দুল বারী, আমাতোজ জোহরা রওশন জেবিন, মো জাকির হোসেন, অ্যাডভোকেট ফখরুল ইসলাম, শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক হেলেন আহমেদ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, জেলা তাঁতী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ ওলিদুর রহমান প্রমুখ।