নিজস্ব প্রতিবেদক : সিলেটসহ সারা দেশে আনন্দ আয়োজন ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে খ্রিস্টান সম্প্রদায় শুভ বড়দিন উদযাপন করেছেন।
যীশুখ্রিস্টের জন্মদিন হিসেবে দিনটি খ্রিস্টান সম্প্রদায়ের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন এবং শুভ বড়দিন নামে সবচেয়ে বড় উৎসব। প্রতিবছরের ন্যায় এবারও সারা বিশ্বে দিনটি উদযাপিত হয়।
দিনটি উপলক্ষ্যে রবিবার সকালে সিলেট মহানগরীর নয়াসড়ক এলাকায় প্রেসবিটারিয়ান চার্চে সমবেত প্রার্থনার আয়োজন করা হয়। পরিচালনা করেন ফাদার নিঝুম সাংঘমা। এতে খ্রিস্ট ধর্মাবলম্বীরা অংশ নেন।
এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেটে ভারতীয় সহকারী হাই কমিশনার নীরাজ কুমার জসওয়াল, নীতা জসওয়াল, সিসিক কাউন্সিলর শাহানারা বেগম, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মহানগর সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, সাধারণ সম্পাদক প্রদীপ দেব ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রজত ভট্টাচার্য। এছাড়া ধর্মীয় সংগীত পরিবেশন করা হয়।
পরে বড় আকারর কেক কাটা হয়।
অনুষ্ঠানে ভারতের সহকারী হাই কমিশনার নানারকম ফল ও র্যাব-৯ অধিনায়কের পক্ষ থেকে কেক উপহার দেওয়া হয়।
এছাড়্রাও দিনব্যাপী নানা কর্মসূচি রয়েছে।