হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরের প্রাণকেন্দ্র আধুনিক স্টেডিয়ামের পাশে ময়লা-আবর্জনা স্তুপ ২০ বছর পর অপসারণ করা হচ্ছে।
বৃহষ্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসক ইশরাত জাহান ময়লা-আবর্জনা অপসারণ কাজ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম।
২০০২ সালে আধুনিক স্টেডিয়ামের পাশে হবিগঞ্জের যত ময়লা-আবর্জনা ফেলা শুরু হয়। এতে ভাগাড়ে পরিণত হয় শহরের প্রাণকেন্দ্রের গুরুত্বপূর্ণ এ জায়গাটি। ফলে পরিবেশ দূষণ ও দুর্গন্ধে জনদুর্ভোগের সীমা ছিলনা।
অনেক বছর ধরে দাবি জানানো হলেও ভাগাড়টি অপসারণ করা হচ্ছিলনা। ময়ল-আবর্জনার বিদঘুটে গন্ধে সুলতান মাহমুদপুর ও জেলা আনসার ক্যাম্প সহ আশেপাশের বিভিন্ন এলাকার মানুষ নানা ধরনের রোগে ভুগছিলেন।
উল্লেখ্য, কেবল সাধারণ মানুষ নয়-নিজস্ব ডাম্পিং স্টেশন না থাকায় পৌরসভাও এখানে ময়লা-আবর্জনা ফেলছিল।
তবে শেষপর্যন্ত জেলা প্রশাসন ও পৌরসভা ডাম্পিং স্টেশন গড়ে তোলায় শুক্রবারএখান থেকে ময়লা –আবর্জনা অপসারণ পুরোদমে শুরু হয়েছে।