কক্সবাজার সাগরতীরে দেশে প্রথমবার ‌’জলবায়ু শপথ’ নিলেন জলবায়ু যোদ্ধারা

প্রকাশিত December 22, 2022
কক্সবাজার সাগরতীরে দেশে প্রথমবার ‌’জলবায়ু শপথ’ নিলেন জলবায়ু যোদ্ধারা

জলবায়ু যোদ্ধারা জলবায়ু প্রলয়ের হাত থেকে ধরিত্রীকে বাঁচানোর প্রত্যয়ে কক্সবাজার সমুদ্রসৈকতে ‘জলবায়ু শপথ’ নিয়েছেন।
এই প্রথমবার দেশে ব্যতিক্রমী এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হলো।
‘জলবায়ু শপথ’ নিতে একত্র হয়েছিলেন জলবায়ুকর্মী, প্রশাসন প্রতিনিধি, ক্ষুদ্র নৃগোষ্ঠী, জেলে সম্প্রদায়, কর্মজীবী নারী ও স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
জলবায়ু যোদ্ধাবাহিনীর অংশ হিসেবে এতে উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের কালচারাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স অফিসার শারলিনা হুসেন মরগান, রিভারাইন পিপলের প্রতিষ্ঠাতা শেখ রোকন, ফোর্বস ৩০-আন্ডার-৩০ স্বীকৃতিখ্যাত কার্টুনিস্ট মোরশেদ মিশু, হার্ভার্ড অর্থনীতিবিদ আমরিন বশির, ক্রিয়েটিভ কনজারভেটিভ অ্যালায়ান্সের প্রতিষ্ঠাতা শাহরিয়ার সিজার রহমান, সিবিএম আয়ারল্যান্ড থেকে মাহবুব কবির এবং এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেনের অধ্যাপক ড সৈয়দ মোহাম্মদ নাজিমসহ শীর্ষ গণমাধ্যমের প্রতিনিধিরা।
এই ‘জলবায়ু শপথ’ গ্রহণের মধ্য দিয়ে সাউথ ক্লাইমেট কনক্লেভ-বাংলাদেশ চ্যাপ্টারের উদ্যোগে ও জেনল্যাবের ব্যবস্থাপনায় আয়োজিত জলবায়ু পরিবর্তন ও উন্নয়ন ভিত্তিক তিন দিনব্যাপী সম্মেলন শেষ হয়। সংবাদ বিজ্ঞপ্তি