দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২০২২ ও ২০২৩ মেয়াদের রপ্তানি সাব কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে চেম্বার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের পরিচালক ও রপ্তানি সাব কমিটির ডাইরেক্টর ইনচার্জ মো হিজকিল গুলজার।
সিলেটের রপ্তানি খাতের উন্নয়নে এ খাতে বিরাজমান সমস্যাবলী নিরসনের লক্ষ্যে সভায় আলোচনা হয়।
সভায় বক্তাগণ সিলেট থেকে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে তাজা শাক-সবজি রপ্তানির লক্ষ্যে প্যাকিং হাউস ও সার্টিফিকেশন ল্যাব নির্মাণ, বিমানের ভাড়া হ্রাস ও সিলেটের স্থল শুল্ক স্টেশন সমূহে বিরাজমান সমস্যাবলী নিরসন সহ বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।
সভায় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ, জ্যেষ্ঠ সহসভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, রপ্তানি সাব কমিটির সদস্য আব্দুল মুন্তাকিন, মো মোস্তাফিজুর রহমান, মঞ্জুর আহমদ, মো হেলাল উদ্দিন, মো আবুল কালাম, মিসবাহ উদ্দিন টিপু, সামিয়া বেগম চৌধুরী প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি