সিলেটে মঙ্গলবার দুদিনব্যাপী জেলা সাহিত্য মেলা উদ্বোধন করবেন পররাষ্ট্র মন্ত্রী

প্রকাশিত November 21, 2022
সিলেটে মঙ্গলবার দুদিনব্যাপী জেলা সাহিত্য মেলা উদ্বোধন করবেন পররাষ্ট্র মন্ত্রী

সাংস্কৃতিক প্রতিবেদক : সিলেটে মঙ্গলবার থেকে দুদিনব্যাপী জেলা সাহিত্য মেলা ২০২২ শুরু হচ্ছে।
বাংলা একাডেমির সমন্বয়ে জেলা পর্যায়ে সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জেলা প্রশাসন সিলেটের ব্যবস্থাপনায় এই মেলা অনুষ্ঠিত হবে।
সিলেট জেলা স্টেডিয়ামের সম্মুখভাগে বাস্কেটবল মাঠে আয়োজিত সাহিত্য মেলা সকাল ১০টায় উদ্বোধন করবেন পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন এমপি।
উদ্বোধন পর্বে প্রধানবক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ নূরুল হুদা। সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মো মজিবর রহমান।
উদ্বোধনের আগে সকাল ৯টা থেকে লেখক নিবন্ধন শুরু হবে।