নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেছেন, পেশাগত দিক থেকে সাংবাদিক ও পুলিশের কাজ একই। আর তা হলো সত্য উন্মোচন করা।
রবিবার সন্ধ্যায় মাহা-সিলেট জেলা প্রেসক্লাব বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতায় তিনি এ কথা বলেন।
পুলিশ সুপার বলেন, ‘আমাদের লক্ষ্য এক ও অভিন্ন। আমরা সবসময় ভালোর সঙ্গে থাকবো। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সিলেটকে শান্তির জনপদ রাখতেও আমাদেরকে একযোগে কাজ করতে হবে।’
তিনি সিলেট জেলা প্রেসক্লাবের সদস্যদের পরিবারকে এই উৎসবে অন্তর্ভুক্ত করায় প্রশংসা করেন। একই সঙ্গে পৃষ্ঠপোষক মাহি উদ্দিন আহমদ সেলিমকে ধন্যবাদ জানান।
সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি আল আজাদের সভাপতিত্বে এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শংকর দাসের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ। আরও বক্তব্য রাখেন জ্যেষ্ঠ সহসভাপতি মঈন উদ্দিন, সহসভাপতি এস সুটন সিংহ, প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী ও সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল।
এই সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক সৈয়দ রাসেল, কোষাধ্যক্ষ মিসবাহ উদ্দীন আহমদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুলতান সুমন, ভারপ্রাপ্ত প্রচার ও প্রকাশনা সম্পাদক মিঠু দাস জয়, সদস্য মোহাম্মদ মহসিন, মামুন হাসান, সাঈদ চৌধুরী টিপু, হাসিনা বেগম চৌধুরী, আনন্দ সরকার, সাদিকুর রহমান সাকী, অলিউর রহমান, মো রণজিৎ সিংহ, শাহীন আহমদ, সুব্রত দাস, এনামুল কবীর, আনোয়ার হোসেন, এম আর টুনু তালুকদার, রেজাউল হক ডালিম, আহমদ জামিল, বাপ্পা মৈত্র, জিকরুল ইসলাম, মৃণাল কান্তি দাস, মনিকা ইসলাম, নবীন সোহেল, রাজীব রাসেল, ইয়াকুব আলী, পল্লব ভট্টাচার্য, তুহিন আহমদ, মুহাজিরুল ইসলাম রাহাত, সুমন ইসলাম, সুবর্ণা হামিদ, আজহার উদ্দিন শিমুল, মিজান মোহাম্মদ, হেনা মমো, জয়ন্ত কুমার দাস, নাজাত আহমদ পুরকায়স্থ, সহযোগী সদস্য মোশাহিদ আলী, কামরুল ইসলাম মাহি প্রমুখ।
উদ্বোধনপর্ব শেষে পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন ও সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি আল আজাদ দাবা খেলার মধ্য দিয়ে ক্রীড়া পর্বের সূচনা করেন।
এরপর দাবা এককে রেজাউল হক ডালিম বনাম তুহিন আহমদের খেলায় বিজয়ী হন তুহিন আহমদ। সাপলুডুর এককে শাহ দিদার আলম চৌধুরী নোবেল, মিসবাহ উদ্দিন আহমদ, এম আর টুনু তালুকদার ও আনন্দ সরকারের খেলায় বিজয়ী এম আর টুনু তালুকদার ও আনন্দ সরকার। সাপলুডুর অপর খেলায় অংশ নেন এনামুল কবির, সুব্রত দাস, জিকরুল ইসলাম ও মৃনাল কান্তি দাস। বিজয়ী হন এনামুল কবীর ও জিকরুল ইসলাম। মিঠু দাস জয়, আনোয়ার হোসেন, সুমন ইসলাম ও শহীদুল ইসলাম সবুজের মধ্যকার খেলায় জয়লাভ করেন সুমন ইসলাম ও আনোয়ার হোসেন। প্লে কার্ড কলব্রিজে প্রথমদিনের একমাত্র খেলায় ছামির মাহমুদ, আনন্দ সরকার, এম আর টুনু তালুকদার ও মেহেদী হাসান মিজুর মধ্যে ছামির মাহমুদ ও মেহেদী হাসান মিজু বিজয়ী হন।