সিলেটে আওয়ামী লীগের প্রতিনিধি সভা || আজ মহানগরের কাল জেলার

প্রকাশিত November 6, 2022
সিলেটে আওয়ামী লীগের প্রতিনিধি সভা || আজ মহানগরের কাল জেলার

নিজস্ব প্রতিবেদক : আজ রবিবার থেকে সিলেটে আওয়ামী লীগে দুদিনের প্রতিনিধি সভা শুরু হচ্ছে। এতে যোগ দিতে আসছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তারা প্রতিনিধি সভায় মূলত আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক দিক নির্দেশনা দেবেন বলেই ধারণা করা হচ্ছে।
প্রথমদিন অনুষ্ঠিত হচ্ছে মহানগর আওয়ামী লীগের প্রতিনিধি সভা। সভাস্থল কবি নজরুল অডিটোরিয়াম। সময় সকাল ১১টা। দিনভর এই সভা চলতে পারে-এমন ধারণা থেকেই প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
প্রতিনিধি দলে যোগ দেবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নুরুল ইসলাম নাহিদ ও জাহাঙ্গির কবির নানক, যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও শফিউল আলম চৌধুরী নাদেল, পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন, নির্বাহী সদস্য ডা মুশফিক হোসেন চৌধুরী ও আজিজুস সামাদ আজাদ ডন, উপদপ্তর সম্পাদক সায়েম খান ও সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। সভাপতিত্ব করবেন দলের মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। পরিচালনা করবেন সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
আগামীকাল বুধবার একই স্থানে সকাল ১০টায় জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে।
প্রতিনিধি সভাকে কেন্দ্র করে সিলেটে আওয়ামী পরিবারে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।