নিজস্ব প্রতিবেদক : সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অভিনব পন্থায় আনা সোনা ধরা পড়েছে। তবে তাৎক্ষণিক পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় দুবাই ফেরৎ একজনকে আটক করা হয়েছে ।
বিমানবন্দর কাস্টমস জানায়, বৃহস্পতিবার দুপুর দেড়টায় আবুধাবি থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আসা যাত্রী ব্রাক্ষ্মণবাড়িয়ার বিজয়নগর এলাকার সরোয়ার হোসেনকে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় আটক করা হয়। প্রথমে তিনি সোনা নিয়ে আসার কথা অস্বীকার করেন; কিন্তু তার শরীরে তল্লাশি চালিয়ে গলানো সোনা জড়ানো জ্যাকেট ও আন্ডারওয়্যার, ২টি সোনার বার ও ১০০ গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার জব্দ করা হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধারকৃত সোনার পরিমাণ নির্ণয় করা হচ্ছিল।