লাফার্জের চুনাপাথর উৎপাদন ও খোলাবাজারে বিক্রির প্রতিবাদে ছাতকে হরতাল পালিত

প্রকাশিত October 26, 2022
লাফার্জের চুনাপাথর উৎপাদন ও খোলাবাজারে বিক্রির প্রতিবাদে ছাতকে হরতাল পালিত

সুনামগঞ্জ প্রতিনিধি : লাফার্জ হোলসিমের ‌‘অবৈধভাবে ক্রাশিং চুনাপাথর উৎপাদন ও খোলাবাজারে বিক্রি’র প্রতিবাদে ছাতকে বুধবার অর্ধদিবস হরতাল পালিত হয়েছে।
ব্যবসায়ী শ্রমিক ঐক্য পরিষদ এই হরতালের ডাক দেয়। একই সঙ্গে সকাল-সন্ধ্যা নৌপথ অবরোধও পালন করা হয়েছে।
বুধবার, ২৬ অক্টোবর সকাল ৬ থেকে হরতাল শুরু হয়। শেষ হয় দুপুর ২টায়। তবে সকাল থেকেই বিভিন্ন মোড়ে হরতালের সমর্থনে পিকেটিং করতে দেখা গেছে। এছাড়া বিভিন্ন পয়েন্টে বাঁশ ফেলে সড়ক অবরোধ করার চেষ্টা করা হয়।
এদিকে পুলিশ ছিল খুব তৎপর। কয়েকটি জায়গায় সড়ক অবরোধে বাধাও দেয়। এ সময় হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের বচসা হয়। শহরে সবধরনের যানবাহনের সঙ্গে সঙ্গে আন্তঃজেলা বাস চলাচলও বন্ধ থাকে। ফলে সাধারণ মানুষকে বিপাকে পড়তে হয়।
ছাতক ব্যবসায়ী শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী জানান, অবৈধভাবে ক্রাশিং চুনাপাথর উৎপাদন ও খোলাবাজারে বিক্রি বন্ধ না হওয়া পর্যন্ত লাফার্জ হোলসিমের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে। দাবি মানা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।