নিজস্ব প্রতিবেদন : সিলেটে আবারও করোনায় একজনের মৃত্যু হলো। এ নিয়ে পরপর দুদিনে দুজন মারা গেলেন। এছাড়া সংক্রমণও বেড়েছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সিলেট জেলায় ১৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৪ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। শনাক্তের হার ২ দশমিক ১৫; কিন্তু আগেরদিন ছিল শূন্য দশমিক ৭৬ শতাংশ। সুস্থ হয়েছেন ১২ জন। বুধবার এ সংখ্যা ছিল ৭। তবে গত দুুদিনে দুজন মারা গেছেন।
প্রতিবেদন আরও উল্লেখ রয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ১৭ জনের ও মৌলভীবাজারে ২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। তবে কারও দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।