নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের জন্মবার্ষিকী ‘শেখ রাসেল দিবস’ মঙ্গলবার, ১৮ অক্টোবর। এবার ‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক’ প্রতিপাদ্য বিষয় নিয়ে দ্বিতীয়বার জাতীয়ভাবে দিনটি উদযাপিত হবে।
এ উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের কর্মসূচিতে রয়েছে, সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল পৌণে ৯টায় বর্ণাঢ্য শোভাযাত্রা, সকাল ৯টায় কবি নজরুল অডিটোরিয়ামে আলোচনা সভা, সকাল ১০টায় কেন্দ্রীয়ভাবে আয়োজিত উদ্বোধনী ও শেখ রাসেল পদক প্রদান অনুষ্ঠান সরাসরি সম্প্রচার ও সকাল ১১টায় শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও দিনব্যাপী নানা আয়োজন থাকবে।