সিলেট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বারদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময়ের তৃতীয়দিনে বৃহস্পতিবার জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলাযর জনপ্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।
জকিগঞ্জ পৌর এলাকার একটি কমিউনিটি সেন্টারে বিকেলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী। জকিগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা আপ্তাব উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম রুহেল, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইশতিয়াক আহমদ চৌধুরী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তাকিম আলী হায়দার, পৌর মেয়র আব্দুল আহাদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু জাফর মো রায়হান, আলতাফ আহমদ লস্কর, মহসিন মর্তুজা চৌধুরী টিপু, রফিকুল ইসলাম, আব্দুল হক, আব্দুস সাত্তার, আবুল কালাম, মেম্বার বদরুল আলম, মস্তাক আহমদ, আবুল হোসেন ও মহিলা মেম্বার আছমা বেগম।
কানাইঘাট পৌর এলাকার একটি কমিউনিটি সেন্টারে বাদ এশা আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য লুৎফুর রহমান। কানাইঘাট সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফসার উদ্দিন আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এমাদ উদ্দন মানিক, সদস্য অ্যাডভোকেট ফখরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মুবিন চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ সাকির, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তমিজ উদ্দিন, জামাল উদ্দিন, আব্দুল মোহন মুবিন, আব্দুল তাহির শামিম, আব্দুল মালিক চৌধুরী, আবু বকর, মাওলানা শামসুল ইসলাম, পৌর কাউন্সিলর বিল্লাল আহমদ, ইউপি মেম্বার জাহানারা বেগম, ফয়সাল আহমদ প্রমুখ।–সংবাদ বিজ্ঞপ্তি