বন্যায় সর্বাধিক ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ অন্য এলাকার চেয়ে বেশি বরাদ্দ পাবে : আলী আজম

প্রকাশিত September 8, 2022
বন্যায় সর্বাধিক ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ অন্য এলাকার চেয়ে বেশি বরাদ্দ পাবে : আলী আজম

সুনামগঞ্জ প্রতিনিধি : জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কে এম আলী আজম বলেছেন, বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ অন্য এলাকার চেয়ে বেশি বরাদ্দ পাবে।
তিনি সুনামগঞ্জের গ্রামীণ সড়কসহ সকল সড়ক সচল করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় জ্যেষ্ঠ সচিব প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
সভার শুরুতেই দুর্যোগ থেকে উত্তরণের উপাখ্যান ‘প্লাবন’ এর মোড়ক উন্মোচন করেন, কে এম আলী আজম।
জেলা প্রশাসক মো জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার এহসান শাহ্, ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো মাহবুবুর রহমান, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন।