দৈনিক মজুরি বৃদ্ধিতে খুশি হবিগঞ্জের চা শ্রমিকরা ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রীকে

প্রকাশিত August 28, 2022
দৈনিক মজুরি বৃদ্ধিতে খুশি হবিগঞ্জের চা শ্রমিকরা ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রীকে

হবিগঞ্জ প্রতিনিধি : দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৭০ টাকা করায় হবিগঞ্জের ২৪টি চা বাগানের শ্রমিকরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে টানা ১৯ দিনের আন্দোলনের সফলতায় রাতেই দাড়াগাঁও চা বাগানে তারা আনন্দ-উল্লাস করেন। স্লোগান দেন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে। জানান, তাদের মা তাদেরকে ন্যায্য মজুরির ব্যবস্থা করে দিয়েছেন।
উল্লেখ্য, দৈনিক মজুরি ৩০০ টাকার দাবিতে গত ৯ আগস্ট থেকে বিভিন্ন ধাপে আন্দোলন করছিলেন চা শ্রমিকরা। কর্মবিরতি, বিক্ষোভ প্রদর্শন, অবস্থান কর্মসূচি এমনকি সিলেট-ঢাকা মহাসড়কও অবরোধ করেন।
তবে তারা শেষপর্যন্ত বিষয়টি প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দেন। ঘোষণা করেন, প্রধানমন্ত্রী তাদের মা। তিনি যা নির্ধারণ করে দেবেন তাই তারা মেনে নিয়ে কাজে ফিরে যাবেন।
প্রধানমন্ত্রী শনিবার রাতে চা বাগান মালিকদের সঙ্গে বৈঠক করে চা শ্রমিকদের মজুরি ১৭০ টাকা নির্ধারণ করে দেন।
এর পরিপ্রেক্ষিতে চা শ্রমিকরা রবিবার থেকে কাজে যোগদানের ঘোষণা দেন।