শ্রীকৃষ্ণের আবির্ভাব উৎসব : সিলেটে শুক্রবার বের হবে প্রতিকৃতিসহ নগর পরিক্রমা

প্রকাশিত August 18, 2022
শ্রীকৃষ্ণের আবির্ভাব উৎসব : সিলেটে শুক্রবার বের হবে প্রতিকৃতিসহ নগর পরিক্রমা

নিজস্ব প্রতিবেদক : সনাতন হিন্দু ধর্মের প্রাণপুরুষ শ্রীকৃষ্ণের আবির্ভাব উৎসব জন্মাষ্টমী সিলেটসহ সারা দেশে দু’দিনব্যাপী নানা কর্মসূচিতে পালিত হচ্ছে।
সিলেটে সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের প্রথমদিন বৃহস্পতিবারের কর্মসূচিতে ছিল, সমবেত উপাসনা, সমবেত গীতা পাঠ, শিশু-কিশোরদের গীতা পাঠ, একক চিত্রাঙ্কন ও কীর্তন প্রতিযোগিতা এবং লোকনাথ ভক্তবৃন্দ পরিষদের সমবেত উপাসনা।
দ্বিতীয়দিন শুক্রবারের প্রধান কর্মসূচি সকাল ৯টায় শ্রীকুষ্ণের প্রতিকৃতিসহ নগর পরিক্রমা, যা মহানগরীর মনিপুরী রাজবাড়ি থেকে বের হবে।
এছাড়াও রয়েছে, সকাল সাড়ে ১১টায় ধর্মসভা, দুপুর ২টায় মহাপ্রসাদ বিতরণ, রাত সাড়ে ৮টায় ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাত ১০টায় শ্রীকৃষ্ণের বিশেষ পূজানুষ্ঠান।
রাত ১২টা ১ মিনিটে প্রতি হিন্দুগৃহে ও দেবালয়ে ঊলুধ্বনি ও শঙ্খধ্বনিতে কর্মসূচি শেষ হবে।