হবিগঞ্জ প্রতিনিধি : আগামীকাল শনিবার, ১৩ আগস্ট থেকে দেশের সকল চা বাগানে অনির্দিষ্টকালের ধর্মঘট আহবান করা হয়েছে।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, হবিগঞ্জের লস্করপুর চা বাগানের শ্রমিক নৃপেন পাল শুক্রবার সকালে এক সমাবেশ থেকে এ ঘোষণা দেন।
দৈনিক ৩০০ টাকা মজুরি এবং ভূমি, স্বাস্থ্য ও শিক্ষার দাবিতে চা শ্রমিকরা গত ৪ দিন যাবত ২ ঘণ্টা করে কর্মবিরতি পালন এবং মিছিল ও সমাবেশ করছেন; কিন্তু দাবি পূরণ না হওয়ায় আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হলো।
নৃপেন পাল ছাড়াও বক্তব্য রাখেন, আশীষ কুমার তন্তু বায়, রজনী কান্ত কালিন্দি ও বিনয় চাষা।