হবিগঞ্জে ইমাম-মুয়াজ্জিনদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করলেন প্রতিমন্ত্রী মাহবুব আলী

প্রকাশিত July 31, 2022
হবিগঞ্জে ইমাম-মুয়াজ্জিনদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করলেন প্রতিমন্ত্রী মাহবুব আলী

হবিগঞ্জ প্রতিনিধি : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো মাহবুব আলী বলেছেন, নৈতিক শিক্ষা না হলে পুলিশ, বিডিআর বা আর্মি দিয়ে বিশৃঙ্খলা ঠেকানো যাবে না। বিশৃঙ্খলা থেকে বাঁচতে হলে ধর্মীয় মূল্যবোধের শিক্ষা নিতে হবে।
রবিবার সকালে হবিগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে সুদমুক্ত ঋণ ও সরকারি সহায়তা বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক ইসরাত জাহানের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু চৌধুরী।
প্রতিমন্ত্রী ১৮ জন ইমাম-মুয়াজ্জিনকে ২ লাখ ৭০ হাজার টাকা সুদমুক্ত ঋণ ও ৮১ জন ইমাম-মুয়াজ্জিনকে ৩ লাখ ৪ হাজার টাকা অনুদান দেন।