সিলেটে জকিগঞ্জ উপজেলাকে ভূমিহীন শূন্য ঘোষণার উদ্যোগ প্রশাসনের

প্রকাশিত July 29, 2022
সিলেটে জকিগঞ্জ উপজেলাকে ভূমিহীন শূন্য ঘোষণার উদ্যোগ প্রশাসনের

জকিগঞ্জ প্রতিনিধি : প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের অধীনে সিলেটের জকিগঞ্জে সকল ভূমিহীন ও গৃহহীনকে আগামী ডিসেম্বর মাসের মধ্যে জমি ও ঘর দিয়ে এ উপজেলাকে ভূমিহীন ঘোষণার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ উদ্যোগ সফলে বৃহস্পতিবার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সিদ্ধান্ত নেওয়া হয়, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বারদের সমন্বয়ে প্রতিটি এলাকায় ভূমিহীন তালিকা করে সংশ্লিষ্ট টেগ অফিসার দিয়ে যাচাইবাছাই করে ভূমিহীনদের জমি ও ঘর দেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।