হবিগঞ্জ প্রতিনিধি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, স্বল্পশিক্ষিত তরুণ-তরুণীদেরকে যাতে ঢাকামুখী না হতে হয়, তারা যাতে নিজ নিজ জেলায় বসে হাজার হাজার ডলার বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে সেজন্যেই প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার চালুর উদ্যোগ নিয়েছেন।
শুক্রবার সকালে তিনি হবিগঞ্জ সদর উপজেলায় শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারে জন্যে নির্ধারিত স্থান পরিদর্শনকালে এ কথা বলেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জানান, শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার চালু হলে জেলার তরুণ-তরুণীদের কর্মসংস্থানের ঠিকানা হবে।
এ সময় জেলা প্রশাসক ইশরাত জাহানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।