বঙ্গবন্ধু ‘জুলি ও কুরি’ পদকে ভূষিত হওয়া বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক সম্মাননা

প্রকাশিত May 23, 2022
বঙ্গবন্ধু ‘জুলি ও কুরি’ পদকে ভূষিত হওয়া বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক সম্মাননা

নিজস্ব প্রতিবেদক : আজ ২৩ মে-বাংলা ও বাঙািলর ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল দিন। ঊনপঞ্চাশ বছর আগে একটি সদ্য স্বাধীন জাতি হিসেবে বাঙালি আর স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ এ দিনেই প্রথম আন্তর্জাতিক সম্মাননা অর্জন করে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশ্ব শান্তি পরিষদ থেকে ‘জুলিও কুরি’ শান্তি পদকে ভূষিত করা হয়।
বিশ্ববিখ্যাত বিজ্ঞানী ম্যারি কুরি ও পিয়েরে কুরি দম্পতির বিশ্বশান্তির সংগ্রামে অবদানের স্মারক হিসেবে বিশ্ব শান্তি পরিষদ ১৯৫০ সাল থেকে ফ্যাসিবাদ ও সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামে, মানবতার কল্যাণে এবং শান্তির পক্ষে বিশেষ অবদানের জন্য বিশ্বের বরণীয় ব্যক্তি ও সংগঠনকে এই পদকে ভূষিত করে থাকে।
নতুন রাষ্ট্র বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত বিশ্ব শান্তি সম্মেলনে বঙ্গবন্ধুকে এই পদকে ভূষিত করা হয়। তাকে আনুষ্ঠানিকভাবে স্মারক পরিয়ে দেন, বিশ্ব শান্তি পরিষদের মহাসচিব রমেশ চন্দর। সেই সঙ্গে তিনি ঘোষণা করেন, ‘বঙ্গবন্ধু এখন বিশ্ববন্ধুও’।
এই আন্তর্জাতিক সংগঠনটির সভাপতি ছিলেন, স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ। জাতির পিতার এই সম্মান বিশ্বশান্তির পক্ষে বাঙালি ও বাংলাদেশের দৃঢ় অবস্থান প্রমাণ করে।
বঙ্গবন্ধুর আগে ‘জুলিও কুরি’ শান্তি পদক লাভ করেছিলেন, ফিদেল ক্যাস্ট্রো, হো চি মিন, ইয়াসির আরাফাত, সালভেদর আলেন্দে, নেলসন ম্যান্ডেলা, ইন্দিরা গান্ধী, মাদার তেরেসা, পাবলো নেরুদা, জওহরলাল নেহেরু, মার্টিন লুথার কিং, নিওনিদ ব্রেজনেভ প্রমুখ।

বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ শান্তি পদক লাভ