সুরমা খেলাঘর আসরের চিত্রাঙ্কণ প্রতিযোগিতা রবিবার

প্রকাশিত December 24, 2016
সুরমা খেলাঘর আসরের চিত্রাঙ্কণ প্রতিযোগিতা রবিবার

সিলেটের প্রাচীনতম শিশু-কিশোর সংগঠন সুরমা খেলাঘর আসরের সুবর্ণজয়ন্তি উপলক্ষে চিত্রাঙ্কণ প্রতিযোগিতা রবিবার (২৫শে ডিসেম্বর) দুপুর আড়াইটায় সিলেট কেন্দ্রীয় শহীদমিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতায় বিষয় ‘ক’ বিভাগে হাতেখড়ি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত রঙ পেন্সিলের মাধ্যমে ইচ্ছা স্বাধীন, ‘খ’ বিভাগে চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পেস্টাল মাধ্যমে সিলেট বিভাগের মানচিত্র, ‘গ’ গ্রুপে সপ্তম থেকে দশম শ্রেণি পর্যন্ত পেন্সিল স্কেচ মাধ্যমে শিশুশ্রম এবং ‘ঘ’ গ্রুপে কলেজ, বিশ্ববিদ্যালয় সহ তদুর্দ্ধ জলরঙ মাধ্যমে সিলেটের দৃশ্য।
প্রতিযোগীদের যথাসময়ে যথা সময়ে প্রয়োজনীয় উপকরণসহ উপস্থিত থাকার জন্য উদযাপন পরিষদের আহ্বায়ক রবীন্দ্র ভট্টাচার্য্য ও সদস্য সচিব ধ্রুব গৌতম অনুরোধ জানিয়েছেন।