বিএনপির কেন্দ্রীয় ও সদ্য সাবেক জেলা আহবায়ক কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সিলেট জেলা বিএনপির নবনির্বাচিত কমিটি মতবিনিময় করেছে।
শুক্রবার রাতে মহানগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে এই সভা অনুুষ্ঠিত হয়। জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন, দলের চেয়ারপার্সনের উপদেষ্টা ড মোহাম্মদ এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহ ক্ষুদ্রঋণ সম্পাদক আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা শাহরিয়ার হোসেন চৌধুরী, কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান চৌধুরী, জেলার সাবেক আহবায়ক অ্যাডভোকেট নুরুল হক, সদ্য সাবেক আহবায়ক কামরুল হুদা জায়গীরদার, মহানগর আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী, সাবেক প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুল গাফফার, জেলার নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলার সদ্য সাবেক আহবায়ক কমিটির সদস্য আশিক উদ্দিন চৌধুরী, জেলার সাবেক সাধারণ সম্পাদক, সদ্য সাবেক আহবায়ক কমিটির সদস্য আলী আহমদ, জেলা নেতা ফয়সল আহমদ চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ টি এম ফয়েজ, জেলার সাবেক আহবায়ক কমিটির সদস্য শাহজামাল নুরুল হুদা, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মামুনুর রশীদ মামুন, নাজিম উদ্দিন লস্কর, আহমেদুর রহমান চৌধুরী মিলু, অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, ফখরুল ইসলাম ফারুক, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন ও আবুল কাশেম।
সভাপতির বক্তব্যে জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, জেলার আওতাধীন ১৮টি উপজেলা ও পৌর ইউনিটের নেতাকর্মীরা যে আস্থা ও বিশ্বাসের বলে ভোটের মাধ্যমে তাদের হাতে নেতৃত্ব তুলে দিয়েছেন তারা সেই আস্থা পূরণে সচেষ্ট থাকবেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিলেট জেলা বিএনপিকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করে গড়ে তোলাই তাদের প্রধান লক্ষ্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত জাতীয়তাবাদী শক্তির দিকে চেয়ে আছে দেশের মুক্তিকামী জনতা। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনার আলোকে দল পুনর্গঠনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের চ্যালেঞ্জ মোকাবেলায় তারা অঙ্গীকারবদ্ধ।-সংবাদ বিজ্ঞপ্তি