নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে গোবিন্দগঞ্জে জাতীয় পার্টির মানববন্ধন

প্রকাশিত March 23, 2022
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে গোবিন্দগঞ্জে জাতীয় পার্টির মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি : নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে মানববন্ধন করা হয়েছে।
বুধবার সকালে গোবিন্দগঞ্জ পয়েন্টে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাতক উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবুল লেইছ মোহাম্মদ কাহারের সভাপতিত্বে ও যুবসংহতির কেন্দ্রীয় নিবাহী কমিটির সদস্য, উপজেলা সভাপতি জহিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির উপজেলা সাধারণ সম্পাদক সামছুদ্দীন, অন্যতম নেতা সেলিম আহমদ, মাহবুব আহমদ নিউটন, আসকর আলী, রমজান আলী, আতাউর রহমান আতা ও যুবসংহতির সাবেক সভাপতি ফয়জুল ইসলাম।
বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।
তারা দ্রুত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনার দাবি জানান।