সিলেট জেলা বিএনপির কাউন্সিল স্থগিত কেন্দ্রের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত

প্রকাশিত March 20, 2022
সিলেট জেলা বিএনপির কাউন্সিল স্থগিত কেন্দ্রের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক : কেন্দ্রীয় বিএনপি পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত দলের সিলেট জেলা কাউন্সিল স্থগিত থাকবে।
রবিবার বিকেলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২১ মার্চের জেলা কাউন্সিল স্থগিত করে এই নির্দেশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে সিলেট জেলা বিএনপির কাউন্সিল স্থগিতের কারণ উল্লেখ করে বলা হয়, কাউন্সিল বা নির্বাচনের কমপক্ষে ৭ দিন আগে ভোটার বা কাউন্সিলার তালিকা প্রকাশ করতে হয়; কিন্তু জেলা বিএনপি কাউন্সিলের আগের দিন ভোটার তালিকা প্রকাশ করে এবং কেন্দ্রে পাঠায়। তাই কাউন্সিলে সুষ্ঠু ও স্বচ্ছ প্রতিযোগিতা নিয়ে প্রশ্ন উঠার সুযোগ থেকে গেছে।
তাই পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জেলা বিএনপির কাউন্সিল স্থগিত থাকবে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, এই স্থগিতাদেশ রবিবার থেকে কার্যকর হবে।
সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।