সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে চলছে প্রথম আলো বন্ধুসভার একদিনের বইমেলা

প্রকাশিত February 26, 2022
সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে চলছে প্রথম আলো বন্ধুসভার একদিনের বইমেলা

নিজস্ব প্রতিবেদক : সিলেটে অমর একুশে উপলক্ষে একদিনের বইমেলা শুরু হয়েছে। উদ্যোক্তা বরাবরের মতো প্রথম আলো বন্ধুসভা। শনিবার রাত ৯টায় স্বপ্ল সময়ের এই প্রাণের উৎসব শেষ হয়ে যাবে।
প্রথম আলো বন্ধুসভা প্রতিবছর অমর একুশে উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে ১৫ দিনের বইমেলার আয়োজন করে থাকে; কিন্তু ভয়ংকর কারোনার কারণে এবার মাত্র একদিন। তাই সকাল ১০টায় প্রবেশপথ উন্মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই সব বয়সের পাঠক-লেখক এসে কেবল ভিড় জমাননি-পছন্দের বই কিনে নিতেও ব্যস্ত হয়ে পড়েছেন।
বিকেল ৩টায় বইমেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে আলোচনা ও পুরস্কার বিতরণ। প্রধান অতিথি থাকবেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এছাড়া সিলেটের সাহিত্য-সংস্কৃতি জগতের বিশিষ্টজনরা উপস্থিত থাকবেন।