নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক অকাল প্রয়াত বরেণ্য সাংবাদিক পীর হাবিবুর রহমানকে সোমবার তার জন্মস্থান সুনামগঞ্জে সমাহিত করা হবে।
ইতোমধ্যে স্বজনরা অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ঢাকা থেকে সড়কপথে রওয়ানা হয়েছেন।
সুনামগঞ্জ যাওয়ার পথে আজ রাত ৯টায় কিছু সময়ের জন্যে মরদেহ সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে রাখা হবে। এখানে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
সিলেট জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সংগঠনের সকল সদস্যকে এ সময় কেন্দ্রীয় শহিদমিনারে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।