হবিগঞ্জে সাবেক অর্থমন্ত্রী কিবরিয়ার ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশিত January 27, 2022
হবিগঞ্জে সাবেক অর্থমন্ত্রী কিবরিয়ার ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে শহরের আর ডি হল প্রাঙ্গণে শাহ এ এম এস কিবরিয়ার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এছাড়াও কিবরিয়া ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখা আয়োজিত অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল, দোয়া মাহফিল, আলোচনা সভা, স্থিরচিত্র প্রদর্শনী ও দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ।
কিবরিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অনুপ কুমার দেব মনার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক সাংসদ আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া, হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের প্রাক্তর অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ ও কমিউনিস্ট পার্টির সভাপতি পিযুষ কান্তি রায়।
বক্তারা অবিলম্বে কিবরিয়া হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন।