সিলেট আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড হাছান মাহমুদ

প্রকাশিত January 27, 2022
সিলেট আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড হাছান মাহমুদ

নিজস্ব প্রতিবেদক : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড হাছান মাহমুদ সিলেট আসছেন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছবেন। সার্কিট হাউসে পৌঁছবেন রাত পৌণে ৯টার দিকে। মন্ত্রী সার্কিট হাউসেই রাত্রিযাপন করবেন।
ড হাছান মাহমুদের সিলেট সফরকালীন কর্মসূচিতে রয়েছে, শুক্রবার সকাল সাড়ে ১০টায় সার্কিট হাউসে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় এবং সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ বেতার, সিলেট ও বাংলাদেশ টেলিভিশনের সিলেট উপকেন্দ্র পরিদর্শন। তিনি বিকেলে রাজধানীতে ফিরবেন।