বিশেষ প্রতিবেদক : সিলেট-৩ আসনের সাংসদ, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষাখাতকে অগ্রাধিকার দিয়ে নতুন প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে চায়। এ লক্ষ্যে নিরলসভাবে কাজও করে যাচ্ছে।
তিনি আরও বলেছেন, সরকার বছরের প্রথমদিন শিক্ষার্থীদেরকে বিনামূল্যে বই দেয়। ইনশাল্লাহ, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে খুব শিগগির শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন আসবে।
শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়া সিলেটের শিক্ষার্থীদের মান উন্নয়নে সকলকে কাজ করে যেতেও তিনি আহবান জানিয়েছেন।
হাবিবুর রহমান হাবিব বুধবার দুপুরে বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নে দেওয়ান আব্দুর রহিম উচ্চ বিদ্যালয় ও কলেজে প্রবাসী আহবাবুর রহমান মিরনের অর্থায়নে নির্মিত শহিদমিনারের উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমানের সভাপতিত্বে ও প্রভাষক জাকারিয়া লিটনের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ড মিসবাউর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া, যুক্তরাজ্য দেওয়ান আব্দুর রহিম উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আহবাবুর রহমান মিরন, জামাল খান, শায়েস্তা মিয়া, নজরুল ইসলাম, রেজান আলী কয়েছ, আব্দুল মতিন ও বালাগঞ্জ থানার ওসি নাজমুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন, গভর্নিং বডির সভাপতি আ ফ ম শামীম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক এম এ মালেক, দেওয়ান আব্দুর রহিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম, আওয়ামী লীগ নেতা ছহুল এ মুমিন, মইনুল ইসলাম সালেহ, শিরমান আলী, কয়ছরুল আলম কয়েছ, চুনু মিয়া, সুহেল বারী, শিহাবুল হক, মাসুম আহমদ, রুহুল আমিন, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আলী ও যুবলীগ নেতা বদরুল ইসলাম তুহিন।
প্রধান অতিথি বিদ্যালয়ের মাঠ উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এর আগে তিনি ফলক উন্মোচনের মাধ্যমে শহিদমিনারের উদ্বোধন করে সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন।