মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নে সোনাই নদীর দিঘিরপাড় এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগ পাওয়া গেছে।।
প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বালু উত্তোল করছেন, মিজান মিয়া নামের এক প্রভাবশালী। এলাকাবাসীর অভিযোগ, তিনি দীর্ঘদিন যাবত সোনাই নদীর দিঘিরপাড় এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন। ফলে একদিকে সরকার হারাচ্ছে মোটা অংকের রাজস্ব অন্যদিকে পরিবেশের বিপর্যয় ঘটছে।
সরজমিনে রবিবার দিঘিরপাড় এলাকায় গিয়ে দেখা যায়, একটি মেশিন দিয়ে বালু উত্তোলন চলছে। রাস্তার পাশে বালুর স্তুপ। প্রতি গাড়ি বালু ৩ হাজার টাকা থেকে ৪ হাজার টাকায় বিক্রি করা হচ্ছে।
মিজান মিয়া জানান, সরকার নদী খনন করবে। তাই তিনি বালু উত্তোলন করছেন।
এ ব্যাপারে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন জানান, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।