কিডনি ফাউন্ডেশন সিলেটে সবধরনের জরুরি সেবা নিশ্চিত করার আশ্বাস

প্রকাশিত January 16, 2022
কিডনি ফাউন্ডেশন সিলেটে সবধরনের জরুরি সেবা নিশ্চিত করার আশ্বাস

নিজস্ব প্রতিবদক : কিডনি ফাউন্ডেশন সিলেটের তৃতীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে মূল আলোচ্য বিষয় ছিল, সিলেটে কিডনি ফাউন্ডেশন ও সমাজসেবা অধিদপ্তরের সমন্বয়ে ১০ তলা ভবন বিশিষ্ট ২শ শয্যার কিডনি হাসপাতালের মাস্টার প্ল্যান।
সভায় সভাপতিত্ব করেন, কিডনি ফাউন্ডেশন সিলেটের সভাপতি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কিডনি রোগ বিশেষজ্ঞ যুক্তরাষ্ট্র প্রবাসী বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা জিয়াউদ্দিন আহমদ এমডি। বিশেষ অতিথি ছিলেন, কিডনি ফাউন্ডেশন সিলেটের পৃষ্ঠপোষক ও ট্রাস্টি রাশেদা কে চৌধুরী ও বিশিষ্টজন আব্দুল হাফিজ চৌধুরী। পরিচালনায় ছিলেন, কিডনি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত কর্নেল এম এ সালাম বীর প্রতীক।
সাধারণ সম্পাদকের প্রতিবেদনে এম এ সালাম বীর প্রতীক কিডনি ফাউন্ডেশন সিলেটের এ পর্যন্ত আসতে আর্থিক সহায়তার জন্যে শহীদ শামসুদ্দিন আহমদ ট্রাস্ট, সৈয়দ জাকী হুসেইন, রাহাত হুসেইন ও এ কে এম নূরুল হক ইকবাল সহ অন্যান্য দাতাকে ধন্যবাদ জানান।
সভায় কিডনি ফাউন্ডেশন সিলেটের প্রধান নির্বাহী ডা কাজী মুশফিক আহমদ প্রতিষ্ঠানের বর্তমান সেবার পরিধি ও করোনাকালে দুটি সরকারি হাসপাতালে আইসোলেশন সেন্টারে সেবা কার্যক্রম তুলে ধরেন।
কোষাধ্যক্ষ জুবায়ের আহমদ চৌধুরী জানান, কিডনি ফাউন্ডেশন সিলেটে দরিদ্র রোগীদের বিনামূল্যে ডায়ালসিস করা হয়। এছাড়া যাকাত ফান্ডের যথাযথ ব্যবহার হচ্ছ।
সভাপতির বক্তব্যে প্রফেসর ডা জিয়াউদ্দিন আহমদ কিডনি ফাউন্ডেশন হাসপাতালের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এবং এখানে সেবার মানোন্নয়ন ও সকল প্রকার জরুরি সেবা নিশ্চিত করার আশ্বাস দেন।
সাধারণ সভায় ঢাকা থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন, কিডনি ফাউন্ডেশন সিলেটের পৃষ্ঠপোষক প্রফেসর ডা হারুন উর রশীদ। প্রবাস থেকে যুক্ত হয়ে বক্তব্য রাখেন, ডা মালেকা আহমদ, শহীদ ডা শামসুদ্দিন আহমদ ট্রাস্টের ইঞ্জিনিয়ার সালাউদ্দিন আহমদ, সৈয়দ জাকী হুসেইন, রাহাত হুসেইন, ডা নাহরীন আহমদ, ডা সাইফুজ্জামান ও ডা শোয়েব আহমদ চৌধুরী। আরও বক্তব্য রাখেন, যুক্তরাষ্ট্র প্রবাসী জুয়েল চৌধুরী, কল্লোল আহমদ ও এ কে এম নূরুল হক ইকবাল।