জগন্নাথপুর প্রতিনিধি : স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদের শততম জন্মবার্ষিকী তার জন্মস্থান সুনামগঞ্জের জগন্নাথপুরে বিভিন্ন কর্মসূচিতে উদযাপিত হয়েছে।
দিনটি উপলক্ষে শনিবার দুপুরে আব্দুস সামাদ আজাদ স্মৃতি সংসদের উদ্যোগে উপজেলা সদরের আব্দুস সামাদ আজাদ অডিটরিয়াম প্রাঙ্গণে তার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের সাবেক সহসভাপতি আব্দুর রাশীদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্রর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন মাস্টার, লুৎফুর রহমান, সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক নূরুল হক, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব।