নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলার বিভিন্ন ইউনিট ইনচার্জ, অফিসার ও ফোর্সদের অংশগ্রহণে এই মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদউদ্দিন পিপিএম সুসজ্জিত মঞ্চ থেকে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন।
এ সময় পুলিশ সুপার প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউটের উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।
প্যারেড পরিদর্শন শেষে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।