সিসিক মেয়রের নাম ব্যবহার করে গণমাধ্যমে ভূয়া বিবৃতি

প্রকাশিত January 9, 2022
সিসিক মেয়রের নাম ব্যবহার করে গণমাধ্যমে ভূয়া বিবৃতি

সিলেট সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরীর একটি ভূয়া বিবৃতি গণমাধ্যমে প্রেরণ করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় ই মেইলে বিবৃতিটি পাঠিয়েছেন এম জহুরুল ইসলাম মখর, যিনি নিজেকে সিলেট জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক দাবি করেছেন।
বিবৃতিটি পাওয়ার পর সিলটিভি ও খবরসবর ডটকম থেকে ঢাকায় অবস্থানরত সিসিক মেয়রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিবৃতির কথা সরাসরি অস্বীকার করেন।
মেযর জানান, এ ধরনের কোন বিবৃতি তিনি দেননি এবং যিনি বিবৃতিটি গণমাধ্যমে পাঠিয়েছেন তার পক্ষে এই ব্যক্তির বিবৃতি প্রেরণের কোন অধিকারও নেই।
পাঠকদের জন্যে ‘নবনির্বাচিত বিএনপি নেতৃবৃন্দকে সিসিক মেয়র আরিফের অভিনন্দন’ শিরোনামের এই বিবৃতিটি হুবহু প্রকাশ করা হলো :
নবনির্বাচিত সিলেটের সকল ইউনিয়ন, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও জেলা মহিলা দল নেতৃবৃন্দকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য, বিএনপির স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদ্যাপন কমিটির সিলেট বিভাগের আহবায়ক আরাফাত রহমান কুকো ক্রীড়া সংসদ এর সাংগঠনিক সম্পাদক, কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক, সিলেট সিটি করপোরেশন এর নন্দিত মেয়র আরিফুল হক চৌধুরী’
‘এক অভিনন্দন বার্তায় মেয়র বলেন, ফ্যাসিবাদ সরকারের হাত থেকে দেশ মাতৃকা ও গণতন্ত্র রক্ষা করতে হলে আমাদের আন্দোলনের বিকল্প কিছু নেই। আমাদের মাতৃতূল্য নেত্রী এই অবৈধ সরকারের রোশানলে, ফরমায়েশি রায়ে বন্দী। আমাদের নেতা, আগামীর বাংলাদেশ তারুণ্যের প্রতীক তারেক রহমানকেও সাজানো মামলায় সাজা দিয়ে রেখেছে। আমাদের প্রিয় মাতৃভূমি আজ এই সরকারের নির্লজ্জ কর্মকাণ্ডে বহির্বিশ্বে হেয় প্রতিপন্ন হচ্ছে। এর থেকে উত্তোলন পেতে ও সংকট নিরসনে আগামীতে আন্দোলন সংগ্রাম আসতে পারে। আমি আশা করি আগামীতে যেকোনো সংকটে এই নেতৃত্ব সামনের সারি থেকে নেতৃত্ব দেবে
সিলেট জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক এম জহুরুল ইসলাম মখর সাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিএনপির সকল নেতৃবৃন্দ সহ নগরবাসীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। বিজ্ঞপ্তি’

বার্তা প্রেরক
এম জহুরুল ইসলাম মখর
০১৭১২ ২২৪৮৯১
তাং ০৯-০১-২২

এম জহুরুল ইসলাম মখর স্বীকার করেছেন, মেয়রের অজ্ঞাতেই তিনি বিবৃতিটি গণমাধ্যমে পাঠিয়েছেন।