নিজস্ব প্রতিবেদক : মা ও আত্মীয়-স্বজনদের সঙ্গে সিলেট বেড়াতে এসেছিলো কিশোরগঞ্জের ভৈরবের ১০ বছর বয়সী এনামুল; কিন্তু রবিবার সন্ধ্যায় সিলেট মহানগরীতে পৌঁছে বাস থেকে নামার পরপরই সবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে সে। প্রিয়জনদের খোঁজাখুঁজি করতে করতে পৌঁছে আম্বরখানা পয়েন্টে। এখানে এসে কান্নাকাটি শুরু করে।
খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে তার মা ও আত্মীয়-স্বজনকে খুঁজে বের করে তাদের হাতে পৌঁছে দেয়। এরপর সকলে মিলে রাতেই এক সঙ্গে বাড়ির পথে রওয়ানা হয়ে যায়।
সিলেট মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।