সাংবাদিক স্নাতক উত্তীর্ণ না হলে সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য নয়

প্রকাশিত January 1, 2022
সাংবাদিক স্নাতক উত্তীর্ণ না হলে সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য নয়

নিজস্ব প্রতিবেদক : স্লাতক উত্তীর্ণ না হলে কোন সাংবাদিক সিলেট জেলা প্রেসক্লাবের সদস্যপদে আবেদন করতে পারবেন না। এ বছর থেকেই এ বাধ্য-বাধকতা কার্যকরী হয়েছে।
শুক্রবার বিকেলে অনুষ্ঠিত সংগঠনের প্রথম বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সরকারি নিবন্ধনপ্রাপ্ত অনলাইন গণমাধ্যমের সাংবাদিক ও ফটো সাংবাদিকদেরকে সদস্যপদ দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
সাধারণ সভায় গঠনতন্ত্রে সংযোজনসহ আরও কয়েকটি সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ। সঞ্চালনা করেন, সাধারণ সম্পাদক ছামির মাহমুদ। উপস্থিত ছিলেন, কার্যনির্বাহী পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি মঈন উদ্দিন, সহসাধারণ সম্পাদক সৈয়দ রাসেল, কোষাধ্যক্ষ মিসবাহ উদ্দিন আহমদ, ক্রীড়া সম্পাদক শংকর দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল হক শিপু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো সুলতান আহমদ, দপ্তর সম্পাদক এস এম রফিকুল ইসলাম সুজন, কার্যনির্বাহী সদস্য মো ইউসুফ আলী, মাহমুদ হোসেন, রেজওয়ান আহমদ ও আবুল হোসেন এবং সাধারণ সদস্য সংগ্রাম সিংহ, সাঈদ চৌধুরী টিপু, উজ্জ্বল মেহেদী, সুমনকুমার দাশ, মোস্তাফিজুর রহমান রোমান, সজল ঘোষ, জিল্লুর রহমান জিলু, এম এ মালেক, সুব্রত দাস, রায়হান উদ্দিন, রনজিৎ কুমার সিংহ, মো ওলিউর রহমান, মো শাহীন আহমদ, মোহাম্মদ এনামুল কবীর, রাশেদুল হাসান সোয়েব, মো আব্দুল আহাদ, রাহুল তালুকদার পাপ্পু, দিব্য জ্যোতি সী, মো মনিরুজ্জামান রনি, মো ছয়ফুল আলম অপু, ভবরঞ্জন মৈত্র বাপ্পা, জিকরুল ইসলাম, মৃণাল কান্তি দাস, মোখলেছুর রহমান, সোহাগ আহমদ, মনিকা ইসলাম, ফয়জুল আহমদ, মো সোহেল আহমদ সুহেল (নবীন সোহেল), মো ইয়াকুব আলী, রাজীব আহমেদ রাসেল, মুহাজিরুল ইসলাম রাহাত, তুহিন আহমদ, সাকিব আল মামুন, আহমদ ইমরান, সুমন ইসলাম, পল্লব ভট্টাচার্য্য, মো মেহেদী হাসান মিজু, মো শাহীন ও এ এস রায়হান। সহযোগী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এমদাদুল হক মান্না, সাজলু লস্কর ও মো শহীদুল ইসলাম সবুজ।
সাধারণ সভায় সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন, সাধারণ সম্পাদক ছামির মাহমুদ। অর্থ প্রতিবেদন উপস্থাপন করেন, কোষাধ্যক্ষ মিসবাহ উদ্দিন আহমদ। প্রতিবেদন দুটির উপর আলোচনা করেন, লিয়াকত শাহ ফরিদী, মোহাম্মদ মহসীন, ফখরুল ইসলাম, মুকিত রহমানী, দিপু সিদ্দিকী, অপূর্ব শর্মা, শাহ্ দিদার আলম নবেল, মনিরুজ্জামান মনির, শাব্বীর আহমদ ফয়েজ, আব্দুল কাইয়ুম, শফিকুর রহমান চৌধুরী, মো নাসির উদ্দিন, হাসিনা বেগম চৌধুরী, রজত কান্তি চক্রবর্তী, মো আলী আকবর চৌধুরী (কোহিনূর), মো আবু বকর, শেখ মো লুৎফুর রহমান, ইয়াহ্ইয়া মারুফ, শাহজাহান সেলিম বুলবুল, আহমেদ জামিল, মো দ্বোহা চৌধুরী, আতিকুর রহমান নগরী ও অমিতা সিনহা।
সমাপনী বক্তব্যে সংগঠনের সভাপতি আল আজাদ বলেন, গত এক বছরে করোনা পরিস্থিতি সত্ত্বেও সাংগঠনিক কর্মতৎপরতা থেমে থাকেনি। প্রত্যেক সদস্য নিজ নিজ জায়গা থেকে কার্যনির্বাহী পরিষদকে সর্বাত্মক সহযোগিতা করেছেন। সবধরনের সহযোগিতা মিলেছে জনপ্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, বিজিবি, বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন, উপজেলা প্রেসক্লাব ও সাধারণ মানুষের নিকট থেকেও, যার ফলশ্রুতিতে সিলেট জেলা প্রেসক্লাব মহান মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের পথে বাংলাদেশের অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলায় প্রত্যাশিত অবদান রাখতে পারছে।
তিনি সংগঠনের সকল সদস্যসহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপনের সঙ্গে সঙ্গে উন্নয়ন অভিযাত্রায় সহযোগিতা অব্যাহত রাখার আহবান জানান।
বার্ষিক সাধারণ সভায় সদস্যদের বিপুল সংখ্যায় উপস্থিতি ও আলোচনায় অংশগ্রহণকে সভাপতি সিলেট জেলা প্রেসক্লাবের নবীন-প্রবীণের সমন্বয়ে অগ্রসর নেতৃত্বের প্রতি আস্থার বহিঃপ্রকাশ বলে আখ্যায়িত করেন।