সিলেট জেলা প্রেসক্লাব-সীমান্তিক ব্যাডমিন্টন : প্রথম পর্ব শেষ

প্রকাশিত December 21, 2021
সিলেট জেলা প্রেসক্লাব-সীমান্তিক ব্যাডমিন্টন : প্রথম পর্ব শেষ

ক্রীড়াঙ্গন প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে সিলেট জেলা প্রেসক্লাব-সীমান্তিক আন্তঃপ্রেসক্লাব ব্যাডমিন্টন প্রতিযোগিতার প্রথম পর্ব শেষ হয়েছে।
এতে চ্যাম্পিয়ন হয়েছে, এ এইচ আরিফ-আবু বক্কর জুটি আর রানারআপ শাহ দিদার আলম নবেল-মোস্তাফিজ রুমান জুটি। সোমবার রাতে মহানগরীর আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলা উপভোগ করতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, নির্বাহী সদস্য রেজওয়ান আহমদ, জ্যেষ্ঠ সদস্য লিয়াকত শাহ ফরিদী, মনিরুজ্জামান মনির এবং ক্রীড়া উপ পরিষদের সদস্য সচিব, সিলেট জেলা প্রেসক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শংকর দাস ও সদস্য ওলিউর রহমান।
প্রতিযোগিতার টাইটেল স্পন্সর বেসরকারি সংস্থা সীমান্তিক। কো-স্পন্সর হিসেবে রয়েছে, মা ও শিশু হাসপাতাল, আসমা-কামরান ফাউন্ডেশন ও মিলাদ ড্রিংকিং ওয়াটার।
সিলেট জেলা প্রেসক্লাব জেলার সকল উপজেলা ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন নিয়ে এই ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করেছে। প্রথম পর্ব ছিল সিলেট জেলা প্রেসক্লাবের সদস্যদের নিয়ে। এতে অংশ নেন সংগঠনের ৫২ জন সদস্য। শিগগিরই উপজেলা ও বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগীদের নিয়ে দ্বিতীয় পর্বের খেলা শুরু হবে।