সুনামগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবসে নানা কর্মসূচি পালিত

প্রকাশিত December 14, 2021
সুনামগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবসে নানা কর্মসূচি পালিত

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে শ্রদ্ধা নিবেদন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও আলোক প্রজ্জ্বলনের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে চিত্রাঙ্কন প্রতিয়োগিতা অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা প্রশাসক মো জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো মিজানুর রহমান, সিভিল সার্জন ডা শামস উদ্দিন ও পৌর মেয়র নাদের বখত।
বক্তারা বলেন, বাঙালি জাতিকে মেধাশূন্য করতেই পাকিস্তানি হানাদার বাহিনী এ হত্যাযজ্ঞ চালায়। তাদেরকে সহযোগিতা করে কুখ্যাত রাজাকার, আলবদর ও আলশামস। জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদেরকে সুনামগঞ্জবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে।
এদিকে সকাল থেকে সুনামগঞ্জ স্মৃতিসৌধে সামাজিক-সাংস্কৃতিক সংগঠন সহ সরকারি বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
খেলাঘর, যুব ইউনিয়ন, উদীচী শিল্পী গোষ্ঠী ও ছাত্র ইউনিয়ন বধ্যভূমি ও কেন্দ্রীয় শহিদমিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং মোমবাতি প্রজ্জ্বলন করে।