সুনামগঞ্জে আঞ্চলিক সমাবেশে বীর মুক্তিযোদ্ধাদের রণাঙ্গনের স্মৃতিচারণ

প্রকাশিত December 13, 2021
সুনামগঞ্জে আঞ্চলিক সমাবেশে বীর মুক্তিযোদ্ধাদের রণাঙ্গনের স্মৃতিচারণ

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে আঞ্চলিক বীর মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সোমবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে যুদ্ধকালীন সময়ের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, বালাট সাব সেক্টরের প্লাটুন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, বীর মুক্তিযোদ্ধা সঞ্জুব আলী ও বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদুর উদ্দিন ইসলাম।
বীর মুক্তিযোদ্ধারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। বিজয় নিয়েই ঘরে ফিরি।
তারা তরুণ প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জেনে দেশ গড়ার কাজে লাগার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো জয়নাল আবেদীন ও জেলা শিক্ষা কর্মকর্তা মো জাহাঙ্গীর আলম।