সিলেট মহানগর পুলিশ-এসএমপি পুলিশ লাইন্সে ট্রেনিং অ্যান্ড স্পোর্টস শাখার ‘বাংলাদেশ পুলিশের সকল সদস্যের পদমর্যাদা ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি’র অংশ হিসেবে এসএমপিতে কর্মরত কনস্টেবল হতে নায়েক পদমর্যাদার ৩৫ জন পুলিশ সদস্যের দক্ষতা উন্নয়ন কর্মসূচির ৪র্থ দফায় ৭ দিনব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে।
বৃহস্পতিবার সকালে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অবস) মো শফিকুল ইসলাম। তিনি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
অতিরিক্ত পুলিশ কমিশনার তার বক্তৃতায় প্রশিক্ষণ লব্ধ জ্ঞান ও আইনানুগ দায়িত্বের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এসএমপি ট্রেনিং শাখা এ পর্যন্ত ৪টি ব্যাচে কনেস্টবল থেকে নায়েক পদমর্যাদার ১৩৯ জন পুলিশ সদস্যকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিয়েছে।
প্রশিক্ষণের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন এসএমপির সহকারী উপ কমিশনার (ট্রেনিং অ্যান্ড স্পোর্টস) মো এহসান উদ্দিন চৌধুরী পিপিএম।-সংবাদ বিজ্ঞপ্তি