হবিগঞ্জ প্রতিনিধি : সুশাসনের জন্য নাগরিক-সুজন হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে অনুসন্ধানী সাংবাদিকতার বর্তমান বাস্তবতা ও করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক ইশরাত জাহান। সভাপতিত্ব করেন, সুশাসনের জন্য নাগরিক সুজন হবিগঞ্জ জেলার জ্যেষ্ঠ সহসভাপতি এ এস এম মহসিন চৌধুরী। পরিচালনা ছিলেন, সংগঠনের জেলা সাধারণ সম্পাদক চৌধুরী মিজবাহ উল বারী লিটন। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু চৌধুরী, বিশিষ্ট কবি ও সাহিত্যিক তাহমিনা বেগম গিনি, বীর মুক্তিযোদ্ধা ডা আবদুর রব, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস সম্পাদক মো ফজলুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ। শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুর রাকিব, জালাল উদ্দীন রুমি, সুজন হবিগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মীর দুলাল, হবিগঞ্জের মুখ পত্রিকার বার্তা সম্পাদক মইন উদ্দিন আহমেদ, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শাকিল চৌধুরী ও সহসভাপতি এশিয়ান টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি এস এম সুরুজ আলী।