সিলেট-৩ আসনের সাংসদ, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, সিলেট-৩ নির্বাচনী আসনের কোন এলাকাই তার সময়ে অবহেলিত থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের দেশব্যাপী উন্নয়নে এই নির্বাচনী এলাকার জনগণও অংশীদার হবেন। দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের ২১টি ইউনিয়নের পাড়া-মহল্লায় যা যা উন্নয়ন প্রয়োজন তা করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। তবে তাকে সকল কাজে সহযোগিতা করতে হবে।
শুক্রবার দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে ৩টি গ্রামীণ রাস্তার পাকাকরণ কাজের আলাদা আলাদা ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো সাইফুল আলম, জেলা ঐক্য ন্যাপ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল, জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক, জেলা পরিষদ সদস্য মো মতিউর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, জালালপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ওয়েস আহমদ ও উপজেলা প্রকৌশলী আফছর আহমদ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আব্দুল মালিক, সহসভাপতি চেরাগ আলী, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আলী, বিশিষ্ট মুরব্বি রেজান আলী, আব্দুর রহিম মাস্টার, হুশিয়ার আলী, সমাজসেবী ছানু মিয়া, ইউপি সদস্য জিন্দার আলী, রাসেল আহমদ, হাছনা বেগম, ছাত্রলীগ নেতা বদরুল ইসলাম তুহিন, ফাহিম আহমদ ও নিজাম আহমদ।
এর আগে সকালে দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের উদ্যোগে ৩০তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা এবং ক্যান্সার রোগীদের অনুদানের চেক ও প্রতিবন্ধী কার্ড বিতরণ অনুষ্ঠানে সাংসদ হাবিবুর রহমান হাবিব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এতে সভাপতিত্ব করেন, সহকারী কমিশনার (ভূমি) মাখন চন্দ্র সূত্রধর। স্বাগত বক্তব্য রাখেন. উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মুন্তাকিম।-সংবাদ বিজ্ঞপ্তি