সিলেটে সম্মিলিত নাট্য পরিষদ আয়োজিত পথনাট্য উৎসব সমাপ্ত

প্রকাশিত December 2, 2021
সিলেটে সম্মিলিত নাট্য পরিষদ আয়োজিত পথনাট্য উৎসব সমাপ্ত

সাংস্কৃতিক প্রতিবেদক : সিলেটে সম্মিলিত নাট্য পরিষদ আয়োজিত দুদিনব্যাপী বিভাগীয় পথনাট্য উৎসব শেষ হয়েছে।
করোনাকালে অনেকটাই স্বস্তিকর পরিস্থিতিতে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে আয়োজিত নাটকের এই জমজমাট আসর বুধবার বিকেলে উদ্বোধন করেন, অবসরপ্রাপ্ত মেজর বীর মুক্তিযোদ্ধা আলী ওয়াকিউজ্জামান। উদ্বোধন পর্বে প্রধান অতিথি ছিলেন, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী দেবজিৎ সিনহা। বিশেষ অতিথি ছিলেন, একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী সুহাসিনী দাস। সভাপতিত্ব করেন, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু। সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আফতাব আলী ও আব্দুর রহিম, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, পরিচালক চম্পক সরকার, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিভাগীয় প্রতিনিধি শামসুল আলম সেলিম, সম্মিলিত নাট্য পরিষদের সহসভাপতি উজ্জ্বল দাস ও নির্বাহী সদস্য ফারজানা সুমি।
সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের ২০টি সংগঠন বিভাগীয় পথনাট্য উৎসবে যোগ দেয়।